আবনা : বিবিসি গাজা সংকট বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে পক্ষপাতদুষ্ট প্রচারণার নীতি গ্রহণ করায় লন্ডনে সংস্থাটির কেন্দ্রীয় দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নাগরিক।
গত বুধবার অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রতিবাদীরা গাজা যুদ্ধের ব্যাপারে ফিলিস্তিনি সংগ্রামীদের বিপক্ষে এবং সত্য ও বাস্তবতা বিরোধী বক্তব্য প্রচারের জন্য ব্রিটেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বিবিসি'র তীব্র নিন্দা জানিয়েছেন। সচেতন এই নাগরিকরা বলেছেন, বিবিসি ফিলিস্তিনি সংগ্রামীদের তৎপরতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং এই মিডিয়ায় মজলুম ফিলিস্তিনিদেরকে তাদের বক্তব্য ও দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার সুযোগ দিচ্ছে না।
বিবিসি কেবল বর্ণবাদী ইসরাইলের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদীরা 'বিবিসি তোমায় ধিক্কার' বলে শ্লোগান দেন। তারা বিবিসি'র পরিচালকের কাছে এক প্রতিবাদ-লিপি পাঠিয়ে গাজার ব্যাপারে পক্ষপাতমূলক নীতি পরিবর্তন করার দাবি জানান।
ওই চিঠিতে কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং ব্রিটেনের সংসদের নিম্ন-কক্ষ হাউজ অব কমন্সের কয়েকজন সদস্য স্বাক্ষর করেছেন।
বিবিসিসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অর্থ-সহায়তাপুষ্ট সংবাদ মাধ্যমগুলো ফিলিস্তিনি সংকটের ক্ষেত্রে ইসরাইলি অপরাধযজ্ঞ ও ফিলিস্তিনিদের ওপর এই দখলদার শক্তির গণহত্যা আর যুদ্ধ অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং ইসরাইলকে 'ধোয়া তুলসি পাতা' হিসেবে তুলে ধরতে চাচ্ছে, অন্যদিকে এইসব মিডিয়া সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো ইসরাইলি আগ্রাসনের জবাবে যেসব আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে সেসবকে সন্ত্রাসী হামলা হিসেবে তুলে ধরার চেষ্টা করে। #
১৮ জুলাই ২০১৪ - ০৪:১৩
News ID: 624814
বিবিসি গাজা সংকট বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে পক্ষপাতদুষ্ট প্রচারণার নীতি গ্রহণ করায় লন্ডনে সংস্থাটির কেন্দ্রীয় দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নাগরিক।